Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

হৃদয়ের হ্যাটট্রিক ফিফটিতে সিলেটের রানের পাহাড়

admin • 10 Jan 2023, 08:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হৃদয়ের হ্যাটট্রিক ফিফটিতে সিলেটের রানের পাহাড়

দারুণ আত্মবিশ্বাস নিয়ে বিপিএলে এসেছিলেন তৌহিদ হৃদয়, বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের পরই; টানা দুই ম্যাচে ফিফটি পূর্ণ করে। এবার তৃতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন, টানা তিন ফিফটিতে ছুঁলেন তামিম ইকবালকেও।

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। টানা তিন ফিফটিতে রেকর্ড গড়েন দলটির সর্বোচ্চ স্কোরার তৌহিদ হৃদয়। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে এই কীর্তি গড়েন তরুণ এই ব্যাটার।

৪৬ বলে ৫ চার আর ৫ ছক্কায় ৮৪ রান করে আউট হন হৃদয়। এছাড়াও ৩৯ বলে ৫৭ রান করেন শান্ত। বাকিরা কেউই তেমন একটা সুবিধে করতে পারেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।