Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হুমায়ূন স্ত্রী ও অভিনেত্রী শাওন গ্রেফতার

admin • 06 Feb 2025, 08:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হুমায়ূন স্ত্রী ও অভিনেত্রী শাওন গ্রেফতার

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

 

ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা

 

বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। তিনি বইমেলাসহ দেশের নানা কর্মকাণ্ড নিয়ে দিচ্ছিলেন মতামত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।