Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ জেলার খবর

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

admin • 26 Mar 2023, 11:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

রোববার (২৬ মার্চ) সকালে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত থেকে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ আছে। একদিন বন্ধের পর আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

 

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ। তবে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।