Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হিলি সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক

admin • 05 Mar 2024, 10:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হিলি সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মেহেদি হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশে)।

 

মঙ্গলবার (৫ মার্চ) সীমান্তবর্তী মোংলা বিশেষ ক্যাম্প সংলগ্ন সাতকুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদি হাসান হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর মহল্লার আবু তোরব আলির ছেলে।

 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, মেহেদি একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি প্রতিনিধি দল সীমান্তবর্তী সাতকুড়ি এলাকায় অবস্থান নেন। এরপর সেখানে তার মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১০ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।