Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ আর্ন্তজাতিক

হিজাব পরে নাচছে স্কুলছাত্রীরা, ভিডিও ভাইরাল

admin • 06 Sep 2022, 06:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হিজাব পরে নাচছে স্কুলছাত্রীরা, ভিডিও ভাইরাল

হিজাব পরে গানের তালে তালে নাচছে একদল স্কুলছাত্রী। এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। একটি উৎসব পালনে তারা নাচানাচিতে অংশ নেয়। তারা একটি সরকারি গার্লস স্কুলের ছাত্রী বলে জানা গেছে।

   

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনা ঘটেছে কেরালার উত্তরাঞ্চলীয় একটি জেলায়। সেখানে ওয়ান্দুর এলাকার একটি হাইস্কুলে ওনাম উৎসবে অংশ নিয়ে নাচতে দেখা যায় হিজাব পরা শিক্ষার্থীদের। এ নিয়ে অনেকেই টুইট করেন। তাদের একজনের টুইটে লাইক দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর।

 

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়ান্দুর সরকারি গার্লস উচ্চ মাধ্যমিক স্কুলের হিজাব পরা ছাত্রীরা শাড়ি পড়ে রয়েছেন। তারা গানের তালে তালে নাচছেন। ওনাম উৎসবের অংশ হিসেবে তাদের প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

https://twitter.com/NewIndianXpress/status/1566772240930054144?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1566772240930054144%7Ctwgr%5Edf4b057eba70e5886e388af2cbcaef8da20fe7d2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.channel24bd.tv%2Finternational%2Farticle%2F120683%2FE0A6B9E0A6BFE0A69CE0A6BEE0A6AC-E0A6AAE0A6B0E0A787-E0A6A8E0A6BEE0A69AE0A69BE0A787-E0A6B8E0A78DE0A695E0A781E0A6B2E0A69BE0A6BEE0A6A4E0A78DE0A6B0E0A780E0A6B0E0A6BE-E0A6ADE0A6BFE0A6A1E0A6BFE0A693-E0A6ADE0A6BEE0A687E0A6B0E0A6BEE0A6B2

চলতি বছরের শুরুর দিকে কেরালার প্রতিবেশী রাজ্য কর্ণাটকে হিজাব নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়। তাই কেরালার এই উৎসবে শিক্ষার্থীদের হিজাব পরে নাচার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

 

একজন টুইটার ব্যবহারকারী লিখেন, মালাপ্পুরমের ওয়ান্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওনাম উদযাপনের একটি ‍দৃশ্য। ওই ব্যক্তিদের প্রতি এটি উৎসর্গ করা হলো যারা বলে ওনাম একটি হিন্দু উৎসব এবং আমাদের প্রতিবেশী রাজ্য যারা হিজাব পরা মেয়েদের পড়াশুনা করতে বাধা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।