Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক সেলিম আটক

admin • 04 Oct 2024, 03:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক সেলিম আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শুক্রবার (৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মুহাম্মদ তালেবুর বলেন, হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছড়া পল্লবী ও খিলগাঁও থানায় আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি তিনি। উল্লেখ্য, তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম গিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরকে ‘জঙ্গি’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।