Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

হাসপাতালে ফেলে যাওয়া নবজাতকের পরিচয় মিলেছে

admin • 08 Sep 2022, 10:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতকের পরিচয় মিলেছে
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আজ বৃহস্পতিবার ফেলে যাওয়া সেই নবজাতক শিশুটির মা এক প্রবাসীর স্ত্রী। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মেয়ে পাড়ার সৌদি প্রবাসী মোমিনের স্ত্রী রিনি ওই নবজাতক শিশুর মা।   সে হাসপাতালে ভর্তির পর বাচ্চা প্রসবের পর তাকে ফেলে কৌশলে পালিয়ে যায় মা । পরে সংবাদ পেয়ে প্রবাসী মোমিনের পরিবারের সদস্য, ইউপি সদস্যসহ সমাজের প্রধানবর্গ হাসপাতালে এসে বিষয়টি নিশ্চিত করেন। পরে এই শিশুটি প্রবাসী মোমিনের নয় বলে মোবাইলে নিশ্চিত করে ওই প্রবাসী বলেন, তিনি প্রায় ৩/৪বছর সৌদিতে রয়েছেন। এ সন্তান তার স্ত্রীর অবৈধ সম্পর্কের ফসল।   ইতি পূর্বেও তার স্ত্রী স্থানীয় কয়েকজন যুবকের সাথে অবৈধ সম্পর্কের বিষয়টি নিশ্চিত হন । কিন্তু দুটি সন্তানের মুখের দিকে চেয়ে সে স্ত্রীকে ক্ষমা করে দিয়ে তার সাথে সংসার চালিয়ে যাচ্ছেন।   এবার এই সন্তানের কথা না জানিয়ে গোপনে হাসপাতালে ভর্তি হয় তার স্ত্রী রিনি এবং সন্তান প্রসবের পর হাসপাতাল থেকে পালিয়ে আসার পর পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হন । এ ছাড়াও সে অন্য সমস্যার কারন দেখিয়ে হাসপাতালে গিয়েছিল বলে নিশ্চিত করেন মোমিনের মা।   এ ঘটনার পর ওই প্রবাসীর স্ত্রী ও স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।