Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু,পরিচয় মিললেও মিলছে না স্বজন

admin • 05 May 2026, 03:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু,পরিচয় মিললেও মিলছে না স্বজন

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান পাওয়া যায়নি।

 

পরে তাকে বেওয়ারিশ হিসেবে ঘোষণা করে মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি টিকিট অনুযায়ী রবিউলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়।

 

তার পিতার নাম ইসমাইল। গত ২২ এপ্রিল ২০২৬ হৃদরোগজনিত সমস্যায় তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত তার পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

 

এদিকে, যদি কেউ মৃত রবিউলকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।