Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

admin • 02 Apr 2024, 08:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর গুলশানের বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৭টা ৫০ মিনিটের দিকে বাসায় ফেরেন তিনি।

গত শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তার পরীক্ষা-নীরিক্ষা ও চিকিৎসা চলে।

এর আগে, গত ২৭ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষা-নিরিক্ষীর জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার কথা ছিল। তবে রাতে তিনি কিছুটা সুস্থ বোধ করায় বাসায় চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই বেশ কয়েকবার হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। এরমধ্যে তার শরীরে অস্ত্রোপচারও করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।