Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাতিরপুলে ভবনে আগুন: ছাদ থেকে ৪ জনকে উদ্ধার

admin • 14 Mar 2024, 09:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাতিরপুলে ভবনে আগুন: ছাদ থেকে ৪ জনকে উদ্ধার

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে আটকেপড়া চারজনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্বিতীয় তলায় কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলেও জানান তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িঘরের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।