Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাতিরপুলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

admin • 14 Mar 2024, 09:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাতিরপুলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্বিতীয় তলায় কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলেও জানান তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িঘরের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।