Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

Mohiuddin Ahmad Tanveer • 26 Jan 2023, 10:01 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইশরাক হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

 

উদ্ধার করে নিয়ে আসা পথচারী জব্বার বলেন, ওই ব্যক্তি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। প্রাথমিকভাবে তার নাম ইশরাক হোসেন বলে জানতে পেরেছি।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।