রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফুল কুমার বলেন, সংবাদ পেয়ে হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ফুল কুমার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





