Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় আ. লীগ নেতা নিহত

admin • 24 Jun 2024, 03:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় আ. লীগ নেতা নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের ধাক্কায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সকালে উপজেলার শিকারপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল মমিন (৫৭)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে বের হতেন আবদুল মমিন। সোমবার ভোরেও রেললাইন দিয়ে ব্যায়ামের উদ্দেশে হাঁটতে বের হন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেললাইনে লাশ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, ব্যায়াম করতে বের হয়ে ট্রেনের ধাক্কায় আবদুল মমিনের মৃত্যু হয়েছে। আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারালাম। তার এমন মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ শোকাহত।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।