Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হলি আর্টিজানে নিহত জাপানিদের নামে মেট্রোরেল স্টেশন:প্রধানমন্ত্রী

admin • 28 Dec 2022, 06:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হলি আর্টিজানে নিহত জাপানিদের নামে মেট্রোরেল স্টেশন:প্রধানমন্ত্রী

‘স্বপ্নের বাহন’ মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তে প্রবেশ করল বাংলাদেশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানী উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী উত্তরা উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ রঙের পতাকা উড়িয়ে ও ফিতা কেটে ‘স্বপ্নের এ বাহন’ উদ্বোধন করেন। এরপর টিকিট কেটে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত আসনে চড়বেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মেট্রোরেলের প্রথম যাত্রী। আর প্রথম চালক মরিয়ম আফিজা।

এদিকে রাজধানীতে মেট্টোরেলের সাতটি স্টেশনের নাম হবে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত জাপানিদের নামে।

রাজধানীর দিয়াবাড়ীতে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন আমরা মেট্রেরেলের নির্মাণকাজ শুরু করেছিলাম, তখন আরেকটি আঘাত এসেছিল। হলি আর্টিজানের সেই সন্ত্রাসী আক্রমণ। অত্যন্ত দুঃখজনক, সেই আক্রমণে আমাদের এই মেট্রেরেলে যারা পরামর্শক, সেই আক্রমণে জাপানি পরামর্শক সাতজন মারা যান।

প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের প্রতি কৃতজ্ঞা জানাই। আমি সমবেদনা জানাই সবার পরিবারকে। তারপরও আমি আন্তরিক ধন্যবাদ জানাই জাপানের তদানীন্তন প্রধানমন্ত্রী—যিনিও ঘাতকের আঘাতে শাহাদাতবরণ করেছেন মাত্র কিছুদিন আগে। কারণ, এই কাজ তিনি বন্ধ করে দেননি। কিছুদিনের জন্য থেমে ছিল। কিন্তু তার নির্দেশে আবার মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয়।

শেখ হাসিনা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মেট্রোরেলে কয়েকটি স্টেশনে তাদের নামফলক আমরা রাখব। তাদের নামফলক উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রে স্মৃতি স্মারক আমরা স্থাপন করেছি। তাদের নামটি যেন স্মরণ থাকে, আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত বিদেশিদের মধ্যে সাতজন জাপানি ছিলেন, যারা মেট্রোরেল প্রকল্পে সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

তারা হলেন- কোইও ওগাসাওয়ারা, হিরোশি তানাকা, নোবুহিরো কুরোসাকি, হিদেকি হাশিমতো, ওকামুরা মাকোতো, ইউকো সাকাই ও শিমোদায়রা রুই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।