Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হত্যা মামলায় কারাগারে মাদারগঞ্জের উপজেলা চেয়ারম্যান

admin • 01 Jul 2024, 06:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হত্যা মামলায় কারাগারে মাদারগঞ্জের উপজেলা চেয়ারম্যান

জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু'র জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছে আদালত। সোমবার ( পহেলা জুলাই) বেলা সোয়া তিনটার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান- ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমু'র নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।