Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে আইনি নোটিশ

admin • 06 Mar 2023, 11:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে আইনি নোটিশ

চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রায় ৭ লাখ টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

হজের প্যাকেজ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ দিয়েছেন।

 

চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রায় ৭ লাখ টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

 

এ অবস্থায় প্যাকেজ সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে নোটিশ দিয়েছেন আইনজীবী আশরাফ উজ জামান।

 

রেকর্ড বিমান ভাড়ায় ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ থেকে হজ পালনের খরচ প্রায় দ্বিগুণ নোটিশে আগামী ৭ দিনের মধ্যে প্যাকেজ সংশোধন করে ৪ লাখ টাকার মধ্যে প্যাকেজ ঘোষণা করতে বলা হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশ দেওয়া আইনজীবী।

 

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এ বছর সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর বাইরেও হজ পালনকারীদের কোরবানি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে।

 

চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।