Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সৎ মাকে হত্যার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে

admin • 14 Dec 2023, 06:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সৎ মাকে হত্যার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্তের জেরে মজিয়া খাতুন (৬০) নামে এক সৎ মা-কে হত্যার অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া গ্রামে।

 

তিনি একই গ্রামের মৃত ময়দান আলীর দ্বিতীয় স্ত্রী। তবে তার সৎ ছেলেদের দাবি তাদের মায়ের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এটা একটা ষড়যন্ত্র মূলকভাবে তাদের সৎ ভাইয়েরা ফাঁসানোর চেষ্ঠা করছেন।

 

এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য মোস্তফা (৩০)সহ আরো ২ জনকে আটক করেছে পুলিশ। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতের স্বজনরা জানায়, নিহত মজিয়ার জমিতে ঘর তুলেন সৎ ছেলে আলাল ও দুলাল। আজ সকালে সেখানে যায় মজিয়া খাতুন। এ সময় ঘর তুলার প্রতিবাদ করলে আলাল, দুলাল ও তাদের লোকজনের সাথে মজিয়া খাতুনের ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে মজিয়া খাতুনকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সেগুতি সারমিন সারা বলেন, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা নিহতের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাইনি৷ তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

এদিকে নিহতের সৎ ছেলের পরিবারের দাবি, তাদের মায়ের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এটা একটা ষড়যন্ত্র মূলকভাবে তাদের সৎ ভাইয়েরা ফাঁসানোর চেষ্ঠা করছেন।

   

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য ৩জনকে থানায় আনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।