Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘স্যার আপনারা ক্ষমতায় এলে জাস্টিস ফর হাদি’

admin • 14 Jan 2026, 08:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘স্যার আপনারা ক্ষমতায় এলে জাস্টিস ফর হাদি’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এক তরুণ দম্পতির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিমানবন্দরে তিনি ও তার স্ত্রীকে দেখে এক তরুণ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এগিয়ে আসেন। তখন ওই তরুণ বলেন, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।’ এর জবাবে তিনি ‘ইনশাআল্লাহ’ বলেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

পোস্টে তিনি আরও লেখেন, নিহত ওসমান হাদি ছিলেন একদম তরুণ, যে ছিলো গণতন্ত্রের পড়ে, নির্বাচন নিয়ে কি উচ্ছাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুবাসসির, সাম্য- প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।

এর আগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চেয়েছেন।

মঙ্গলবার এক শোকবিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গতরাতে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়, যার ফলে তার মৃত্যু হয়। এই ঘটনা দেশের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন ও হত্যা করা দেশের আইনের প্রতি চরম অবমাননা। আমরা আশা করি এই ধরনের লোমহর্ষক ঘটনার তদন্ত হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।