Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্মার্টফোনের দাম কমছে!

admin • 13 Jan 2026, 05:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্মার্টফোনের দাম কমছে!

সাধারণ মানুষের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

 

এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। ফলে পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে শুল্কের হার প্রায় ৬০ শতাংশ কমেছে। এর ফলে বাজারে আমদানিকৃত এবং দেশে সংযোজিত উভয় ধরনের মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

 

সরকারি সূত্র জানায়, কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় কমানোর লক্ষ্যেই ক্যাশলেস লেনদেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করেছে, যার মাধ্যমে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করা হবে।

কত কমবে দাম: ১. আমদানিকৃত ফোন: ৩০ হাজার টাকার বেশি মূল্যের ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে।; ২. দেশে সংযোজিত ফোন: ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশীয় ফোনের দাম প্রায় ১ হাজার ৫০০ টাকা কমবে।

 

দেশীয় শিল্প রক্ষার পদক্ষেপ: দেশীয় মোবাইল সংযোজক প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতার মুখোমুখি না হয়, তার জন্য ফোনের যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে দেশীয় শিল্পের উপকরণ আমদানিতে শুল্কের হার ৫০ শতাংশ কমেছে।

 

এনবিআর জানিয়েছে, স্মার্টফোন সস্তা করার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং আরও বেশি নাগরিককে ডিজিটাল সেবায় অন্তর্ভুক্ত করা। বাজারে নতুন দাম কার্যকর হলে মোবাইল বিক্রি ও ডিজিটাল নিরাপত্তায় নতুন গতি আসবে বলে প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা মনে করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।