Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বামীর মরদেহ দেখে শোকে মারা গেলেন স্ত্রী

admin • 18 Feb 2026, 08:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামীর মরদেহ দেখে শোকে মারা গেলেন স্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন স্ত্রীও। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি হলেন উপজেলার কলাবাগান বাজারের বিসিআইসি সারের ডিলার হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব (৭০) ও তার স্ত্রী আয়েশা বেগম (৬০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন হাবিবুর রহমান। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোররাতে হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে আনা হলে দীর্ঘদিনের জীবনসঙ্গীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আয়েশা বেগম। একপর্যায়ে স্বামীর মরদেহের সামনেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এই দম্পতির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।