Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর বাইক থেকে ছিটকে সড়কে শিপ্রা, ঘটলো হৃদয়বিদারক ঘটনা

admin • 30 Jun 2024, 11:37 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামীর বাইক থেকে ছিটকে সড়কে শিপ্রা, ঘটলো হৃদয়বিদারক ঘটনা

শরীয়তপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিপ্রা রানী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শিপ্রা রানী ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও ইউনিয়নের সিংগাচুড়া এলাকার তপন হালদারের স্ত্রী।

জানা যায়, অন্তত দেড় বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকার শিপ্রা রানীর সঙ্গে বিয়ে হয় সিংগাচুড়া এলাকার তপন হালদারের। তপন হালদার ইউনিয়ন স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরি করছেন। শুক্রবার স্বামী তপন হালদারের সঙ্গে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর এলাকায় ননদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শিপ্রা। শনিবার দুপুরে সেখান থেকে ফিরছিলেন তারা।

এ সময় শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকায় এলে অসতর্কতাবসত স্বামী তপন হালদারের মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন শিপ্রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য রুহুল ওঝা বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমি খবর পেয়ে বাড়িতে গিয়েছিলাম। ঘটনাটি আসলেই হৃদয়বিদারক।

ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল বলেন, সদর উপজেলার আংগারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।