Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর পরকীয়ায় গলায় ফাঁস দিলেন পুলিশ সদস্যের স্ত্রী

admin • 26 Oct 2023, 02:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বামীর পরকীয়ায় গলায় ফাঁস দিলেন পুলিশ সদস্যের স্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুভ নামে এক পুলিশ কনস্টেবল পরকীয়া করায় তার স্ত্রী রাগে ও ক্ষোভে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

 

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে কিছুটা সুস্থ হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ফতুল্লার মাসদাইর এলাকায় মাসুদের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কনস্টেবল শুভ তার স্ত্রী মুন্নি রানী ও দেড় বছরের কন্যাসন্তানকে নিয়ে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। পাশের আরেকটি ফ্ল্যাটে তার শ্বশুর-শাশুড়ি পরিবার নিয়ে ভাড়া থাকেন। সকালে শুভর ফ্ল্যাট থেকে কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে যায়। তখন শুভ দরজা ভেঙে রুমে গিয়ে দেখেন তার স্ত্রী মুন্নি রানী সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

 

এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় মুন্নিকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিলে মুন্নি সুস্থ হয়ে ওঠেন।

 

মুন্নি রানী বলেন, আমার স্বামী শুভকে বারবার নিষেধ করার পরও সে অন্য নারীর সঙ্গে মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলে। বিষয়টি আমার কাছে খুবই খারাপ লাগে। ভোরেও সে ওই নারীর সঙ্গে কথা বলে। এ নিয়ে তর্কবিতর্কের পর রাগে ও ক্ষোভে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

 

শুভ জানান, তার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কনস্টেবল হিসাবে দায়িত্ব পালন করছেন। পরিচিত কারও সঙ্গে মোবাইলে কথা বলতে দেখলেই তার স্ত্রী তাকে সন্দেহ করে। এ নিয়ে তর্কবিতর্ক করে আত্মহত্যার চেষ্টা করেছে। এখন মুন্নি সুস্থ আছে। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করব।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।