Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু

admin • 21 Jan 2024, 06:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্বামী সত্য চন্দ্র শীল (৬০) পলাতক রয়েছে।

 

রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার হেলিপোর্ট কবিরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম, লতা রাণী শীল (৫০)। তার পৈতৃক নিবাস একই জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের শীলপাড়া গ্রামে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। রোববার ভোরে সত্য চন্দ্র শীল তার স্ত্রীকে কুড়াল দিয়ে ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।