Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

Mohiuddin Ahmad Tanveer • 12 Feb 2023, 02:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীর বাঘায় বাবার বাড়িতে বেড়াতে না যাওয়ায় স্বামীর ওপর অভিমান করে প্রিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজ শয়নঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রিয়া খাতুন বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামের ইসলাম আলীর স্ত্রী।

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে ইসলাম আলী ইটভাটায় কাজ করতে পাবনা সদর এলাকায় যান। সেখানে পরিচয় হয় প্রিয়া খাতুনের সঙ্গে। একপর্যায়ে প্রেম করে পরিবারের অমতে তারা বিয়ে করেন।

তার পরও পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে মেনে নেওয়া হয়। তাদের সংসার ভালোই চলছিল। প্রিয়া খাতুন বাবার বাড়ি পাবনাতে বেড়াতে যেতে চায়। কয়েক দিন পর যেতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জের ধরে পরিবারের অজান্তে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বাঘা থানার পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মূল কারণ জানা যাবে। আপাতত এই ঘটনা ইউডি (অপমৃত্যু) মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।