Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীকে শিকল দিয়ে বেঁধে স্ত্রীকে পাষবিক নির্যাতন

admin • 09 Mar 2023, 07:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বামীকে শিকল দিয়ে বেঁধে স্ত্রীকে পাষবিক নির্যাতন

লক্ষ্মীপুরে স্বামীকে শিকল দিয়ে বেঁধে রেখে স্ত্রীকে (১৮) পাষবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতন কারীরা তার ডান হাতে সিগারেটের আগুন দিয়েও ছ্যাকা দিয়েছে।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার চর রমনী ইউনিয়নের বিবিসি ব্রিকসে এ অমানবিক ঘটনা ঘটে।

 

জানা যায়, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে ভুক্তভোগী কিশোরী অভিযোগ করেন। এর ভিত্তিতে সদর থানা পুলিশ চররমনী ইউনিয়নের (১ নম্বর) ওয়ার্ডে বিবিসি ব্রিকসে অভিযানে যায়। এরপর বিকেল সাড়ে ৩ টার দিকে ভূক্তভোগী কিশোরী সদর থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনকে বিষয়টি জানান।

 

বিবিসি ব্রিকসের স্বত্ত্বাধিকারী বাহার উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। আমি ঢাকায় আছি। বিস্তারিত বলতে পারছি না।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভূক্তভোগী কিশোরীর কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।