Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামী-স্ত্রীর কলহে প্রাণ গেল শিশু সন্তানের

admin • 25 Aug 2023, 08:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামী-স্ত্রীর কলহে প্রাণ গেল শিশু সন্তানের

সাভারে পারিবারিক কলহের জেরে বাবার কাঠের টুকরার আঘাতে মো. আলিফ (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আলমগীর হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় স্থানীয় সাবেক পৌর কমিশনার মোহাম্মদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাতেই আলমগীরকে আটক করে পুলিশ।

অভিযুক্ত আলমগীর হোসেন রংপুরের পীরগাছা উপজেলার দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে। তিনি বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে আলমগীর তার স্ত্রী কল্পনাকে একটি কাঠের টুকরো দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে তার এক বছর বয়সী শিশু আলিফকেও ওই কাঠের টুকরো দিয়ে আঘাত করলে মারাত্মকভাবে আহত হয় আলিফ।

 

পরে বাবা আলমগীর ও মা কল্পনা আক্তার শিশুটিকে নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মাথা, ঘাড় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে রাতেই আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।