Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামী বাঁচলেও বাসচাপায় প্রাণ গেল স্ত্রীর

admin • 01 Mar 2023, 08:01 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামী বাঁচলেও বাসচাপায় প্রাণ গেল স্ত্রীর

সাভারে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় স্বামী বেঁচে গেলেও হাসনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

   

নিহত হাসনা বেগম সাভার পৌরসভার কাতলাপুর পালপাড়া এলাকার হায়দার আলীর স্ত্রী।

 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, মানিকগঞ্জ থেকে সেলফি পরিবহনের একটি বাসযোগে হাসনা বেগম ও তার স্থামী হায়দার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) সাভারের গেন্ডা এসে নামেন।

 

পরে রাস্তা পারাপারের সময় আরেকটি অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই হাসনা বেগম নিহত হন। তবে তার স্বামী সুস্থ আছেন। এ ঘটনা বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।