Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

স্বাক্ষর জাল করে টাকা তুলতে গিয়ে মাদ্রাসা সুপার আটক

admin • 10 Oct 2023, 09:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বাক্ষর জাল করে টাকা তুলতে গিয়ে মাদ্রাসা সুপার আটক

পটুয়াখালীর দশমিনায় চেকে সভাপতির স্বাক্ষর জাল করে টাকা তুলতে গিয়ে ধরা পরার পর মাদ্রাসা সুপারকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশে সোপর্দ মো. মোশারফ হোসেন উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার দুপুরে দশমিনা বন্দর শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের ম্যানেজার মো. ইমাম হোসেন জানান, উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসা সুপার মো. মোশারফ হোসেন ৪৩ হাজার টাকার একটি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য শাখায় আসেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর না মেলায় তিনি সুপারকে চাপ প্রয়োগ করলে সুপার জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। পরে সভাপতি সুপারকে স্বাক্ষর জালিয়াতির জন্য পুলিশকে খবর দিলে দশমিনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন জানান, এর আগেও অন্তত ১৫ বার আমার স্বাক্ষর জালিয়াতি করে প্রতিষ্ঠানের টাকা তুলে নিয়েছেন মাদ্রাসা সুপার। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।

 

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, মাদ্রাসা সুপারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।