Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা পরিচয়ে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার

admin • 19 Jan 2024, 08:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা পরিচয়ে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক প্রতারককে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ।

 

বুধবার (১৭ জানুয়ারি) কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. জুটন মিয়া। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

 

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রতারক জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি প্রদর্শন করে আ. রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির নিকট থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়।

 

বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার আ. রাজ্জাক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মামলা দায়ের করেন।

 

ওসি আরও জানান, আদালত আসামি জুটনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান শনাক্ত করে বুধবার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত জুটনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।