Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য

স্পেনে এক্সচেঞ্জ হাউজ খুলবে যমুনা ব্যাংক

admin • 20 Nov 2022, 11:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্পেনে এক্সচেঞ্জ হাউজ খুলবে যমুনা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড স্পেনে এক্সচেঞ্জহাউজ খুলবে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যমুনা ব্যাংককে এই এক্সচেঞ্জহাউজ খোলার অনুমতি দিয়েছে।যমুনা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

 

সূত্র অনুসারে, দেশের বাহিরে নতুনভাবে খোলা ওই এক্সচেঞ্জহাউজের নাম হবে যমুনা মানি ট্রান্সফার এসএল স্পেন। আর এর পরিশোধিত মূলধন হবে এক লাখ ২৫ হাজার ইউরো, বর্তমান বিনিময় হারে যার পরিমাণ প্রায় এক কোটি ৩৩ লাখ টাকা। এই কোম্পানির শতভাগ মালিক হবে যমুনা ব্যাংক লিমিটেড।

 

ব্যাংক সূত্রে জানা গেছে, এই এক্সচেঞ্জহাউজ খোলার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্পেন থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনার সুযোগ বাড়ানো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।