বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ১টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময়) ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ডা. বানু রাজধানী ঢাকার ধানমন্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করতেন। দুই দশকেরও বেশি অভিজ্ঞতায় তিনি জটিল স্ত্রীরোগ, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, অনুর্বরতা চিকিৎসা এবং আধুনিক ন্যূনতম আক্রমণাত্মক সার্জারিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন।
সাবেক মিলিটারি মেডিকেল অফিসার হিসেবে তিনি পেশাদারিত্ব ও সহানুভূতিশীলতার মিশ্রণে অসংখ্য রোগীর জীবন উন্নত করেছেন।





