Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

admin • 10 Apr 2023, 04:31 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সুনামগঞ্জের মধ্যনগরে বিষপান করে মো. সুরুজ আলী (৪৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। রোববার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

মো. সুরুজ আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও পারিবারিক কলহের জের লেগেই থাকতো। অভিমান করে কীটনাশক জাতীয় বিষপান করে সে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।