Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

admin • 15 Mar 2024, 10:19 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর ওপর অভিমান করে নজরুল হক (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আহসানউল্লাহ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নজরুল হক কিছু দিন আগে একটি গরু ক্রয় করেন। এর মধ্যে কিছু টাকা বাকী ছিল।

 

বাকীতে গরু কেনার কারণে স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো। এই নিয়ে দুপুরে স্ত্রীর সাথে অভিমান করে নজরুল বিষাক্ত কীটনাশক কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন।

 

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।