Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্ত্রীর মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

admin • 23 May 2024, 11:07 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্ত্রীর মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ মে) তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২১ মে) রাতে তাকে পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকা থেকে সাগর ইসলাম সিজারকে (২৭) গ্রেপ্তার করা হয়। সিজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করতেন সিজার। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্ব চলছিল। গত ২০ মে স্ত্রী সানজিদা তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এলে সিজার তাকে যৌতুকের জন্য মারধর করেন। পরে ওই দিন রাতেই যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামীসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন সানজিদা।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, সিজারকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।