Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীকে ভিডিও কলে রেখে ব্যবসায়ীর কান্ড

admin • 27 Apr 2023, 07:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্ত্রীকে ভিডিও কলে রেখে ব্যবসায়ীর কান্ড

ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে মোবাইল ফোনের ভিডিও কলে রেখে জান্নাতুল নাঈম (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

 

বুধবার (২৬ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় ‘আমেনা বেগমের রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে।

 

নিহত জান্নাতুল নাঈম ওই হোটেলের মালিক ছিলেন।

 

নিহতের স্ত্রী আমেনা বেগম বলেন, বুধবার রাত ১০টার দিকে স্বামী আমাকে ভিডিও কল দিয়ে ফাঁসির ঘটনা দেখাতে চেষ্টা করে। এমতাবস্থায় কল কেটে তাৎক্ষণিক স্থানীয়দের বিষয়টি জানাই। পরে লোকজন এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈম ও তার স্ত্রী আমেনা বেগমের মধ্যে ঘটনার দিন সকালে পারিবারিক কলহে ঝগড়া হয়েছিল। আমেনা বেগম রাজধানী গুলশানের একটি বাসায় রান্নার কাজ করেন।

 

ফলে আমেনা তার কর্মস্থলে চলে যাওয়ার পর রাতেই এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।