Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর আইন-আদালত সারা দেশ

স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী আটক

admin • 13 Aug 2022, 12:38 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী আটক
ঝিনাইদহের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি স্বামী মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে যশোর কোতোয়ালী থানার লেবুতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   পুলিশ জানায়, কালীগঞ্জের চাঁদবা গ্রামের গৃহবধূ পারুল খাতুন হত্যা মামলার আসামি তার স্বামী লেবুতলা গ্রামের আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   পরে কালীগঞ্জে এনে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ি থেকে উদ্ধার করা হয় কাঠের বাটাম।   গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী মতিয়ার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে পালিয়ে যায় স্বামী। এ ঘটনায় বুধবার রাতে নিহতের পিতা ইসাহাক আলী বাদী হয়ে মতিয়ারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।