Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যা করল স্বামী

admin • 31 May 2023, 04:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যা করল স্বামী

নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে কুপিয়ে আহত করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। বুধবার (৩১ মে) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি নরসিংদীর টাওয়াদী দাশপাড়া এলাকার মলিন মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৫)। আহত নারী নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার শিল্পী (২৫)।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত আকতার হোসেন প্রায় আট বছর আগে তার দ্বিতীয় স্ত্রী মাহমুদ আক্তার বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে নরসিংদী পৌর এলাকার এই বাড়িটিতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাজার করে বাড়ি ফেরেন আক্তার হোসেন।

 

এ সময় পারিবারিক কলহের জের ধরে তর্কে জরায় স্বামী-স্ত্রী। পরে উত্তেজিত হয়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে আক্তার হোসেন। এ সময় বৃষ্টিকে নিহত আকতার হোসেনের পূর্বের সংসারের মেয়ে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে বৃষ্টি মারা গেছেন ভেবে বাড়িতে থাকা স্বামী আকতার হোসেন তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

 

নরসিংদী সদর মডেল থানার উপপুলিশ পরিদর্শক শাহীন আহমেদ জানান, দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি গুরুতর আহত বৃষ্টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনা ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।