Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্ত্রী নির্যাতনের মামলায় ইবি শিক্ষক সঞ্জয় কারাগারে

admin • 29 Aug 2024, 05:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্ত্রী নির্যাতনের মামলায় ইবি শিক্ষক সঞ্জয় কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি ড. সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় জেলে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নাটোর জর্জ কোর্টে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ড. সঞ্জয় কুমার সরকারের স্ত্রী জয়া সাহা নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। মামলার ফলে ড. সঞ্জয় কুমার সরকারকে আটক করে পুলিশ। পরে পারিবারিকভাবে বিষয়গুলো নিষ্পত্তির জন্য আদালতের নিকট অস্থায়ী জামিনের আবেদন করেন তিনি। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। কিন্তু ড. সঞ্জয় কুমার বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি করতে ব্যর্থ হন। নির্ধারিত সময় পার হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তাকে আটক করা হয়। ফলে আদালত তার স্থায়ী জামিন না মঞ্জুর করে বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে ড. সঞ্জয় কুমার সরকারের স্ত্রী জয়া সাহা বলেন, এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নাই। আমার ও আমার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের ফলেই তার জেল হয়েছে।

সঞ্জয় কুমারের আইনজীবী শাহজাহান কবীর বলেন, আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ, আশা করি তিনি জামিন পাবেন। আমরা আগামী রোববার আবারো জামিনের চেষ্টা করব।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পক্ষের আইনজীবী আনিসুর রহমান বলেন, অ্যাডভোকেট আলেক শেখ এই মামলাটি কোর্টে দাখিল করেন। পরে মামলাটির জুডিশিয়াল তদন্ত হয়। তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট বাদীর (জয়া সাহা) রিপোর্ট দেয়। পরে আসামির (সঞ্জয় সরকার) বিরুদ্ধে ওয়ারেন্ট হলে আসামি গত একমাস আগে আপোষের কথা বলে জামিন নেয়। কিন্তু আপোষ না করার কারণে আজ আদালত এ নির্দেশ দেয়।

বাদী পক্ষের আইনজীবী আলেক শেখ বলেন, উনি (সঞ্জয় সরকার) আজ জামিন চেয়েছিলেন। তার নামে জয়া সাহা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন। আজ সেই মামলায় জামিন নিতে আসলে তাকে আদালত জেল হাজতে পাঠিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।