Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রী অন্যত্র বিয়ে করায় পেট্রোল ঢেলে সন্তানকে হত্যা চেষ্টা, বাবা আটক

admin • 15 Feb 2024, 06:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্ত্রী অন্যত্র বিয়ে করায় পেট্রোল ঢেলে সন্তানকে হত্যা চেষ্টা, বাবা আটক

মানিকগঞ্জে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ করে ছেলেকে হত্যার চেষ্টা করেছে এক বাবা। দগ্ধ নয় বছরের ওই শিশুকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন তিনি নিজেও। পুলিশ তাকে আটক করে চিকিৎসা দিচ্ছে।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভাড়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তুহিন সকালে স্কুলে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল।

 

এ সময় দিনমজুর বাবা মহিন মিয়া আকস্মিকভাবে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শিশুটি দৌড়ে এক প্রতিবেশীর বাড়িতে গেলে তারা আগুন নেভান। ততক্ষণে তার মুখমণ্ডলসহ শরীরের অন্তত ৬০ ভাগ পুড়ে যায়। পরে স্থানীয়রা মহিন মিয়াকে আটক করে পুলিশে খবর দেন।

 

জানাগেছে, মহিন মিয়ার সৌদি প্রবাসী স্ত্রী গত মাসে দেশে ফেরেন। দেশে ফিরেই অন্য একজনকে বিয়ে করেছেন সেই নারী। এরপর থেকে সংসারে অর্থযোগান দেয়া বন্ধ করলে বাবা-ছেলে খুব কষ্ট করে দিন কাটাচ্ছিলেন। ছেলেকে হত্যার পর নিজেও আত্মহত্যা করতেন বলে স্থানীয়দের জানিয়েছেন মহিন। মূলত পারিবারিক কলহ ও হতাশা থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।