Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুলছাত্রীকে ধর্ষণ, টিকটকার শোভন গ্রেফতার

admin • 31 Aug 2022, 03:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্কুলছাত্রীকে ধর্ষণ, টিকটকার শোভন গ্রেফতার
বাগেরহাটের মোড়েলগঞ্জে স্কুলছাত্রীকে (১২) ধর্ষণ মামলায় সাদিক শোভন (২২) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে মোড়েলগঞ্জ কলেজ রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার সাদিক শোভন মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। টিকটক করার কারণে এলাকায় তিনি ‘টিকটকার শোভন’ নামেও পরিচিত।     মামলা সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে পরিচয়ের সূত্র ধরে ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তারা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মোরেলগঞ্জ বাজারে গেলে ওই স্কুলছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন সাদিক শোভন।     ধর্ষণের দৃশ্য গোপনে ভিডিও করে রাখেন তিনি। পরে ওই ভিডিও বিভিন্ন সময়ে দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন শোভন এবং কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। সবশেষ গত ২১ আগস্ট বিকেল ৩টায় ওই ছাত্রীর মোড়েলগঞ্জের ভাড়া বাসায় এসে আরও চারজনের সহায়তায় তাকে ফের ধর্ষণ করেন।   মঙ্গলবার ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে শোভনসহ চারজনের নাম উল্লেখ করে মোড়েলগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলা সদর কলেজ রোডের একটি ভাড়া বাসা থেকে প্রধান আসামি টিকটকার সাদিক শোভনকে গ্রেফতার করে।   বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী আশরাফুল ইসলাম জানান, মামলার পরেই অভিযান চালিয়ে শোভনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক শোভনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   এ ছাড়া মামলার অন্য তিন আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।