Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুল শিক্ষক লাঞ্ছিত,আ'লীগ নেতা বহিস্কার!

admin • 28 Aug 2022, 10:12 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্কুল শিক্ষক লাঞ্ছিত,আ'লীগ নেতা বহিস্কার!
জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কে লাঞ্ছিত করায় অভিযুক্ত গোলাম মোস্তফাকে আওয়ামীলীগ থেকে সাময়িক বহিষ্কার করেছে ফুলকোঁচা ইউনিয়ন আওয়ামী লীগ।   শনিবার (২৭ আগস্ট) সন্ধায় ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকার ও সাধারণ সম্পাদক মামনুর রশিদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বহিষ্কৃত গোলাম মোস্তফা তিনি ফুলকোচা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।   প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সাথে বিদ্যালয়ের চলা কালীন সময়ে অসদাচরন এবং অকথ্য ভাষায় গালাগালি করায়। ফুলকোচা ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদ হতে অব্যহতি এবং সদস্য পদ হতে সাময়িক বহিষ্কার করা হলো।   আগামী ০৭ (সাত) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হলো। যথা সময়ে জবাব দানে ব্যর্থ হলে এবং জবাব সন্তোষ জনক না হলে আর কোন প্রকার পত্র প্রদান না করে আপনার বিরুদ্ধে চুড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।   এদিকে ঘটনার প্রতিবাদে অভিযুক্ত গোলাম মোস্তফার বিচার চেয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ক্লাস বর্জন করে মানববন্ধন ও করেছে শিক্ষার্থীরা।   উল্লেখ বুধবার (২৪ আগষ্ট) ক্লাসে পড়া না পাওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে করার অভিযোগও উঠে এ শিক্ষকের বিরুদ্ধ। এতে বহিষ্কৃত আ.লীগ নেতার মেয়ে ওই স্কুলের শিক্ষার্থী মিনু (১৫) গুরুতর আহত হওয়ার কথা শুনে ওই শিক্ষককে স্কুল চলাকালীন সময়ে লাঞ্ছিত করে। পরে আহত শিক্ষার্থীকে জামালপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করে পরিবার।   এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা স্কুলে এসে প্রথমে প্রধান শিক্ষকের কাছ বিচার দেন। পরে প্রধান শিক্ষকের রুম থেকে বের হয়েই শফিকুল স্যারকে জুতা দিয়ে আঘাত করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।