Thursday, 3 September 2026
শিরোনাম
শিক্ষা

স্কুল-কলেজ শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

admin • 11 Apr 2023, 10:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্কুল-কলেজ শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার বৈশাখী ভাতার ৬টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে।

 

১৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা টাকা তুলতে পারবেন।

 

সরকারি অন্যান্য চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান।

 

২০১৯ সাল থেকে বৈশাখী ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তার আগের বছর ২০১৮ সালে ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী এবারও এমপিওভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাচ্ছেন।

 

একই দিনে বৈশাখী ভাতার চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বৈশাখী ভাতা চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীর আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ও বৈশাখী ভাতার টাকা তুলতে পারবেন। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।