Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ রাজনীতি

সোহরাওয়ার্দীতে ১৪ দলের জনসভা আজ

Mohiuddin Ahmad Tanveer • 19 Dec 2022, 10:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সোহরাওয়ার্দীতে ১৪ দলের জনসভা আজ

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জনসভা করবে ১৪ দলীয় জোট।

দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হবে। 

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা জনসভায় বক্তব্য রাখবেন। 

জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।