Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সোয়ারিঘাটে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

admin • 09 Feb 2023, 07:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সোয়ারিঘাটে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাটে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৫টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।