Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সেনাবাহিনীও বিস্ফোরক পায়নি সায়েন্সল্যাবের দুর্ঘটনায়

admin • 05 Mar 2023, 11:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সেনাবাহিনীও বিস্ফোরক পায়নি সায়েন্সল্যাবের দুর্ঘটনায়

সায়েন্সল্যাবে তিনতলা একটি ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিষ্ফোরণের ঘটনায় কোনো ধরনের বিষ্ফোরকের ব্যবহার হয়নি ও এধরনের কোনো আলামতও পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাবাহিনীর ৫৭ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী।

   

তিনি বলেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্য। আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করেছি। প্রাথমিকভাবে পর্যবেক্ষণের পরে আমরা বুঝতে পারি, এ ঘটনা বিস্ফোরকের মাধ্যমে সংঘটিত হয়নি। যদি বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতো তাহলে আমাদের যন্ত্রের মাধ্যমে বুঝতে পারতাম।

 

মেজর মো. কায়সার বারী বলেন, যেহেতু আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পায়নি, আরও তদন্ত শেষে পরবর্তী সময়ে জানা যাবে বিস্ফোরণটি আসলে কেন ঘটেছে।

 

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ কী মনে হচ্ছে জানতে চাইলে মেজর মো. কায়সার বারী বলেন, এটি যেকোনো ধরনের বিস্ফোরণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানার জন্য আমাদের আরও তদন্ত করতে হবে। আমরা যেহেতু বিস্ফোরক শনাক্ত করি আমাদের যন্ত্র দিয়ে, তাই প্রাথমিকভাবে আমরা বলতে পারি এখানে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। এখানে বারুদ বা আইইডি ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের আসল কারণ আরও তদন্ত শেষে জানা যাবে।

 

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর চারদিক ছেয়ে যায় ধোঁয়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। আহত হয়ে ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।