Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সেই আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ,বাড়িসহ জমি জব্দের নির্দেশ

admin • 08 Apr 2025, 12:37 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সেই আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ,বাড়িসহ জমি জব্দের নির্দেশ

পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সেই আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি গাড়ি, দুটি ফ্ল্যাট, একটি ছয় তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

 

এসব  ব্যাংক হিসাবে রয়েছে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়, ১১শ’ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়ায়। বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা। 

 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকের পক্ষ থেকে আবেদ আলী সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়। 

 

দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন। দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।