Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

admin • 12 Aug 2026, 02:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন সাংবাদিকরা। বুধবার (১২ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি করেন।

 

এতে আইন বিটের সাংবাদিকসহ সম্পাদক পরিষদ, ডিউজে, ডিআরইউর নেতারাও অংশ নেন। এ সময় তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে এ ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায়বিচার পরিপন্থী। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ পুর্নবহাল না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।