Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে বিএনপিপন্থীদের অবস্থান

admin • 29 Apr 2026, 02:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে বিএনপিপন্থীদের অবস্থান

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বুধবার সংবাদ সম্মেলন করার কথা ছিল আওয়ামীপন্থী আইনজীবীদের।

 

কিন্তু সংবাদ সম্মেলনের আগেই সেখানে এসে অবস্থান নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। তাদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীরা কোনো পরিচয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

 

এর আগে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ছিল দেশের সর্বোচ্চ আদালতপাড়া। গতকাল বিকেলে নির্বাচন পরিচালনা কমিটি মনোনয়ন যাচাই-বাছাই করে। এ দিন মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। এতে বিভিন্ন পদে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করায় তাৎক্ষণিক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে তারা।

 

এরপর পাল্টা বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।

 

আওয়ামীপন্থী আইনজীবীদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে শেখ হাসিনার নামে স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে, বিএনপির আইনজীবীরা প্রতিবাদ মিছিলে ‘ফ্যাসিস্টের আস্তানা, সুপ্রিম কোর্টে হবে না’—এমন স্লোগান দিতে থাকেন।

 

এসব বিষয় নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করার কথা ছিল আওয়ামীপন্থী আইনজীবীদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।