Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ সুরক্ষা বাড়ানোর নির্দেশ

admin • 26 Dec 2024, 09:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ সুরক্ষা বাড়ানোর নির্দেশ

সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও আশপাশের এলাকায় অগ্নিনির্বাপণ সুরক্ষা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অগ্নি নির্বাপণ সুরক্ষা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককেও নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার দেওয়া পৃথক চিঠিতে এই নির্দেশনা এসেছে। এতে বলা হয়েছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন।

 

সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচারকাজ পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত, গুরুত্বপূর্ণ ও শতবর্ষী বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি সুপ্রিম কোর্টে সংরক্ষণ করা হচ্ছে।

 

আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন মামলার নথি সংরক্ষণে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও আশপাশের এলাকার অগ্নি নিরোধক সুরক্ষা বাড়ানো খুবই জরুরি।

 

সে জন্য অগ্নিনিরোধক সুরক্ষা বাড়াতে নির্দেশ দেওয়া হলো। কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ তাই অগ্নিনিরোধক সুরক্ষার পাশাপাশি সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ওই স্মারকে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অগ্নি নির্বাপণ সুরক্ষা বাড়ানোর পাশাপশি এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন থেকে সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।